এনভিডিয়ার জেনসেন হুয়াং কি মার্কিন অর্থনীতির অঘোষিত মেরুদণ্ড

হাতাকাটা গোলাপি টপসের ওপর ঝুলে থাকা মুক্তার নেকলেসে দারুণ লাগছিল এলিস হুয়াংকে। ২০২৬ সালের ২৪এ জুন। এলিস আড্ডা দিচ্ছিলেন তাইওয়ানের আলো ঝলমলে এক ককটেইল বারে। সঙ্গী ছিলেন আরও কয়েকজন ‘টপ এক্সিকিউটিভ’।

সিঙ্গাপুরভিত্তিক টেক কোম্পানি মেগাস্পিডের ব্যবস্থাপনা পরিচালক এলিস হুয়াং মধ্যবয়সী। সুন্দর দেহাবয়বের নারী, এক কথায় লাস্যময়ী।

তখন ওই শহরেই ছিলেন যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। যিনি প্রতিষ্ঠানটির কোফাউন্ডারও বটে।

প্রতিষ্ঠানের মুনাফার দিকে তাকালে জেনসেনের আধা ঘণ্টা সময়ের মূল্য অনায়াসেই কয়েক মিলিয়ন ডলার ছাড়াবে।

বারের সেই টেবিলে বসে এলিস বলে উঠলেন, “আমি চাইলেই কয়েক মিনিটের মধ্যে জেনসেন হুয়াংকে এখানে হাজির করতে পারি, একটি টেক্সট মেসেজই যথেষ্ট।”

এলিসের সঙ্গীদের চোখ কপালে। একটি টেক্সট মেসেজ কি-না টেনে নিয়ে আসবে পৃথিবীর অন্যতম ধনী মানুষটিকে।

যেই বলা সেই কাজ। টেবিলে বসা অন্যদের অবাক করে চাহনির মধ্যেই এলিসের এসএমএস গেল জেনসেনের মুঠোফোনে।

স্রেফ ৩০ মিনিটের মধ্যেই হাজির হলেন জেনসেন হুয়াং। বসলেন টেবিলে। কেউ একজন ছবি তুললেন। মুহূর্তেই ছবিটা ছড়িয়ে পড়ল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এ ছবির সূত্র ধরেই, এনভিডিয়ার সিইও পদ থেকে সরে দাঁড়াতে হিয়েছিল। অভিযোগ গোপনে চীনের এক বিনিয়োগ ব্যবস্থাপনা কোম্পানির সাবেক সিনিয়র এক্সিকিউটিভ এলিস জেনসেনের মাধ্যমে আমেরিকার স্পর্শকাতর গোয়েন্দা তথ্য চীনের কাছে পাচার করছেন জেনসেন। বিষয়টি তদন্ত নামে খোদ মার্কিন গোয়েন্দারা।

খবর ছড়িয়ে পড়ল বিশ্বের সব নামিদামি নিউজ মিডিয়াতে। কিন্তু এত কিছুর পরও জেনসেন তার স্বপদে বহাল হন সগৌরবে।

খোদ ইউএস প্রেসিডেন্ট হুয়াংয়ের পক্ষ নিয়েছিলেন। কিন্তু কেন?

জেনসেন হুয়াং কি মার্কিন অর্থনীতির জন্য এতটাই অপরিহার্য। চলুন একটু খতিয়ে দেখি।

প্রশ্ন জাগে, প্রতিষ্ঠানটিতে কি আর কেউ নেই, যিনি সিইও হতে পারেন? অন্য কাউকে দিয়ে কি আর কোম্পানি চলবে না? বিশেষ করে যখন রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ তথ্য পাচারের মতো গুরুতর অভিযোগটি এখনো তদন্তাধীন।

এলিসন হুয়াংয়ের সাথে যে ছবির জন্য বিপাকে পড়েছিলেন জেনসেন হুয়াং।

মার্কিন অর্থনীতিতে এনভিডিয়ার দাপট

এআইয়ের যুগে ইলন মাস্কের নামটি আসবে সবার আগে। আপাতত এ তথ্যটি মনে রাখুন। বিস্তারিত পরে আসছি।

১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এনভিডিয়া যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা বোঝা যায় এর ধারেকাছেও বর্তমানে আমেরিকার দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান না থাকায়।

২০২৫ সালে বিশ্বে চিপের বাজার ছিল ৭৯৩ বিলিয়ন ডলারের বেশি। এর মধ্যে এনভিডিয়া একাই আয় করেছে ১২৫ বিলিয়ন ডলার। অন্যভাবে বললে, বৈশ্বিক চিপ বাজারের ১৫ দশমিক ৮ শতাংশই এনভিডিয়ার দখলে।

দ্বিতীয় ও তৃতীয় স্থানে কোনও আমেরিকান কোম্পানি নেই। ওই দুটি স্থান দখল করে আছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিকস ও এসকে হাইনিক্স।

দ্বিতীয় অবস্থানে থাকা স্যামসাং আয় করেছে প্রায় ৭৩ বিলিয়ন ডলার বা নয় দশমিক ১ শতাংশ। আর তৃতীয় স্থানে আছে এসকে হাইনিক্স। ওই বছর কোম্পানিটির আয় হয়েছে ৬১ বিলিয়ন ডলার, যা বিশ্ববাজারের মোট আয়ের সাত দশমিক ছয় শতাংশ।

তালিকার চতুর্থ স্থানে জায়গা হয়েছে আমেরিকার কোম্পানি ইনটেলের। প্রায় ৪৮ বিলিয়ন ডলার আয় করেছে ইনটেল, যা বিশ্ববাজারের ৬ শতাংশ।

তাই এনভিডিয়া ছাড়া এআই সুপারপাওয়ারের খেতাবটা সহসাই হারাবে আমেরিকা, হারাবে অর্থনৈতিক সুপারপাওয়ারের খেতাবও।

এবার ইলন মাস্কের প্রসঙ্গে আসা যাক। মহাকাশে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের রয়েছে হাজারের বেশি স্যাটেলাইট। যা মহাকাশে যুক্তরাষ্ট্রের আধিপত্য ধরে রাখার হাতিয়ার। এছাড়া ইলন মাস্কের ডেটা সেন্টার, ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল এবং ইন্টারনেট ব্যবসা, সব এআই বাণিজ্যের ভিত্তি এনভিডিয়া।

ইলন মাস্কের কোম্পানি ছাড়াও দেশটির সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান পুরোপুরি এনভিডিয়ার ওপর নির্ভরশীল। অনেক প্রতিষ্ঠান নির্ভরশীল আংশিকভাবে।

কী হবে যদি এনভিডিয়ার সব চিপ ও নেটওয়ার্কিং ব্যবস্থা ধ্বংস হয়ে যায়? এক কথায়, দেশ হিসেবে টিকে থাকাই অসম্ভব হয়ে পড়তে পারে আমেরিকার জন্য।

পদ থেকে সরিয়ে দেওয়ার পর জেনসেন হুয়াংয়ের পক্ষে দাঁড়িয়েছিলেন খোদ ইউএস প্রেসিডেন্ট। ছবি: গত ৮ই অক্টোবর ওয়াশিংটনে ‘গোল্ডেন এইজ অব আমেরিকান ইনোভেশন সামিট’-এ এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের হাতে ‘ন্যাশনাল মেডেল অব সায়েন্স’ তুলে দিচ্ছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকায় এআই ব্যবহার করে ৯৯ শতাংশ মানুষ

অ্যাসোসিয়েটেড প্রেসের এক খবরে বলা হয়েছে, আমেরিকার ৯৯ শতাংশ মানুষ এআই ব্যবহার করে। কিন্তু মাত্র এক শতাংশ লোক আসলে জানে এআই কতটা গুরুত্বপূর্ণ।

অধিকাংশই জানে না যে, এআইয়ের পেছনে কত বিনিয়োগ। একটি ক্লিকে দুনিয়ার তাবৎ তথ্য সামনে চলে আসে, এর পেছনে কত মানুষ ও লাখ লাখ কর্মী কাজ করছে।

এআই জানায়, কে কোন পণ্য কিনবেন, কোন এলাকায় বাসা ভাড়া নেবেন, কোন কোম্পানিতে বিনিয়োগ করবেন। এআই আরও জানায়, কোথায় ভ্রমণ করবেন, কত টাকা লাগবে। এক কথায়, ৯৯ শতাংশ ব্যবহারকারী অনেকেরই প্রায় সম্পূর্ণ খরচ ও খরচের খাত নির্ধারণ করে দিচ্ছে এআই।

যদি বলা হয় অর্থনীতিই এখন এআইনির্ভর, তাহলেও বাড়িয়ে বলা হবে না। এছাড়া যুদ্ধ, যুদ্ধ সরঞ্জাম, বিমান, মিসাইল সবই এখন এআইনির্ভর।

এআই নির্ধারণ করে কখন মিসাইল আসবে, কোন টার্গেটে তাদের যুদ্ধবিমানগুলো সঠিকভাবে আঘাত করবে।

এআই বলে দেয় সামনে ইন্টারসেপ্টর এলে কীভাবে ছুটন্ত মিসাইল তার দিক পরিবর্তন করবে।

আমেরিকার যুদ্ধ-অর্থনীতিতে এআই

বৈশ্বিক সমরাস্ত্রের এআইয়ের অংশ ২০২৫ সালে ছিল ১৪ দশমিক ৩ বিলিয়ন ডলার, যা আমেরিকার মোট অস্ত্র বিক্রির চেয়েও বেশি। স্ট্যাটিসটার তথ্য বলছে, ২০২৫ সালে ১৩ দশমিক ৮ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে আমেরিকা।

এসব এআইয়ের ১৫ শতাংশ একাই নিয়ন্ত্রণ করে এনভিডিয়া। তাই বুঝতে আর সমস্যা থাকার কথা না যে আমেরিকার অর্থনীতিতে এআই কতটা গুরুত্বপূর্ণ।

কার্যত শুধু আমেরিকা নয়, এনভিডিয়া ইসরায়েলও এখানে একাট্টা। এ তিনটির কোনোটিই কখনও একটি আরেকটিকে ছাড়তে পারবে না। ছেড়ে দিলে তারা বিশ্ব ব্যবস্থায় ‘মোড়লের’ তকমা হারিয়ে বসতে পারে।

জেনসেন যেভাবে গুরুত্বপূর্ণ

১৯৯৩ সালের একটি স্টার্ট আপ প্রতিষ্ঠানকে বিশ্বের শীর্ষ কোম্পানিতে পরিণত করেছেন জেনসেন হুয়াং। জেনসেনের গুরুত্ব বুঝতে হলে এনভিডিয়ার উত্থানটা বোঝা জরুরি।

শুরুটা ম্যালানক্স নামে আরেকটি স্টার্ট আপ দিয়ে, যা ইসরায়েলে শুরু হয়েছিল। এর প্রতিষ্ঠাতা ইসরায়েলি সামরিক বাহিনীর সাবেক অফিসার ইয়াল ওয়াল্ডম্যান।

২০১৯ সালে পৃথিবীতে যত দ্রুতগতির সুপারকম্পিউটার ছিল, তার অর্ধেকেরও বেশিটিতে ছিল ম্যালানক্সের চিপ। ইসরায়েলে জন্ম নেওয়া কোম্পানিটির প্রতিষ্ঠাতা ইয়াল ওয়াল্ডম্যান জন্মেছিলেন জেরুজালেমে। ইয়াল ১৯৮৯ সালে কাজ পান আমেরিকার চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনটেলে।

এক সময় পৃথিবীর সেরা চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি ছেড়ে দেন তিনি। ১৯৯৯ সালে গড়ে তোলেন ম্যালানক্স নামে একটি কোম্পানি, যার মূল্য ছিল মাত্র ৫০ কোটি ডলার। ২০১৭ সালে কোম্পানির বড় একটি শেয়ার বিক্রি করে দেওয়া হয়।

ইনটেল, মাইক্রোসফট আর জেলানক্স নামের কোম্পানিগুলো তখন ম্যালানক্স কেনায় উঠেপড়ে লেগেছে।

যেই ইনটেল ছেড়েছিলেন ইয়াল আর বন্ধই করে দিয়েছিলেন চিপে বিনিয়োগ, সেই ইনটেল সর্বোচ্চ ৬০০ কোটি ডলার দাম প্রস্তাব রাখল নিলামে। তবে শেষ পর্যন্ত ৬৯০ কোটি ডলারে ম্যালানক্স কিনে নেয় এনভিডিয়া।

বার্ষিক আয়ের অর্ধেকেরও বেশি টাকা দিয়ে ম্যালানক্স কেনায় মূল ভূমিকা রাখেন জেনসেন হুয়াং।

এনভিডিয়ার গুরুত্ব বোঝাতে ছবিটি প্রকাশ হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় ফাইন্যান্স ও ট্রেডিং কমিউনিটি ‘ওয়ালস্ট্রিটবেটস’-এ। এটি মূলত শেয়ারবাজার, অর্থনীতি এবং ট্রেডিংয়ের জটিল বিষয় নিয়ে কৌতুকনির্ভর ইন্সটাগ্রাম পেইজ।

এবার যাত্রা জেনসেন হুয়াংয়ের

দুনিয়ার অর্ধেকেরও সুপারকম্পিউটারের জন্য চিপ তৈরি করে সরবরাহকারী হয়ে ওঠে ম্যালানক্স। একই সাথে নেটওয়ার্কিং যন্ত্রপাতি তৈরি ও সরবরাহের ক্ষেত্রেও তারা হয়ে গিয়েছিল নাম্বার ওয়ান।

এসবের মধ্য দিয়ে যে দ্রুতগতির তথ্যপ্রবাহ, সেই প্রযুক্তির নাম ইনফিনিব্যান্ড। মানে চিপগুলো কম্পিউটারগুলোকে যুক্ত করবে একটার সঙ্গে আরেকটা। আর এগুলোর মধ্য দিয়ে তথ্য ছড়িয়ে যাবে ইনফিনিব্যান্ড প্রযুক্তিতে।

২০২৩ সালে ইনটেল, মাইক্রোসফট, মেটাসহ বড় কোম্পানিগুলো একটি কনসোর্টিয়াম তৈরি করেছিল এনভিডিয়ার বাজারে ভাগ বসাতে। তারা চিন্তা করল, সাধারণ কম্পিউটারগুলোকে যুক্ত করার প্রযুক্তির নাম ইথারনেট। প্রযুক্তিটি আগেই ছিল।

সুপারকম্পিউটার না হোক, অন্তত সাধারণ কম্পিউটারগুলোকে যুক্ত করে তারা বাজারটা ধরতে পারে। তবে এনভিডিয়া এখানে করল মাস্টারস্ট্রোক। মানে চিপ আর নেটওয়ার্কিং মিলিয়ে ‘স্পেকট্রাম এক্স ইথারনেট’ নামে একটি উন্নত সংস্করণ বাজারে নিয়ে এল।

ইলন মাস্কের ডেটা সেন্টারে এক লাখেরও বেশি চিপ সরবরাহ করল এনভিডিয়া, এতে তারা ইনটেলের করা কনসোর্টিয়াম বাজার দখলের পরিকল্পনা ভেস্তে দিল।

আমেরিকা, ইসরায়েল আর এনভিডিয়া

২০২২ সালে এল চ্যাটজিপিটি, শুরু হলো এআই যুগ। ২০২৬ সালে ইসরায়েলি সংবাদমাধ্যমে খবর এল, এনভিডিয়ার আয়ের এক পঞ্চমাংশ আসবে ইসরায়েলি টিমের বানানো পণ্য থেকে।

এগুলো মূলত নেটওয়ার্কিং যন্ত্র, মানে ইনফিনিব্যান্ড প্রযুক্তি। আর চিপের বাজার থাকল আমেরিকার কন্ট্রোলেই। আমেরিকা চিপ ডিজাইন করে আর সেগুলো তৈরি হয় তাইওয়ানের কারখানায়।

২০২৪ সালে ৭০ কোটি ডলার দিয়ে এনভিডিয়া ইসরায়েলি কোম্পানি রান এআই কিনে নিল। রান এআইয়ের কাজ কম্পিউটারগুলোর সিপিইউর মধ্যে কাজ ভাগ করে দেওয়া, যাতে কোনো চিপ অকেজো বসে না থাকে। এতে করে এনভিডিয়াকে আরও এক ধাপ এগিয়ে নিলেন জেনসেন।

তিন হাজার ৩০০ ইসরায়েলি কর্মী ইসরায়েলে বসে কাজ করেন। তাদের বেশিরভাগের ইসরায়েলি সেনাবাহিনীতে ডাক পড়ল যখন ১২ দিনের যুদ্ধ শুরু হয়। কাজ ভাগ করে অন্য কর্মীদের ওপর চাপালেন সেই কাজগুলো জেনসেন হুয়াং।

ইসরায়েলের তিন হাজার ৩০০ কর্মীকে ফেলে এনভিডিয়া ইসরায়েল ছাড়লে নড়বড়ে হবে কোম্পানিটি। তাই যুদ্ধের মধ্যেও এনভিডিয়া ইসরায়েল ছাড়েনি, উল্টো আরও বড় চিপ তৈরির কারখানা বানাচ্ছে ইসরায়েলে। মনে রাখা দরকার, ইসরায়েলে কর্মরত কর্মীদের মধ্যে কেউ সরাসরি আর্মিতে যান আর বাকি কর্মীদেরও যোগাযোগ আছে আর্মির সাথেই।

এদিকে ম্যালানক্স যখন এনভিডিয়া কিনে নেয়, তখন চীন তা অনুমোদন করেনি। চীনের অনুমোদন পেতে কিছু শর্ত মানতে হলো এনভিডিয়াকে। প্রথম শর্ত, চীন চাইলে শুধু চিপ অথবা শুধু নেটওয়ার্কিং যন্ত্রপাতি কিনতে পারবে, দুটো একসঙ্গে কিনতে বাধ্য করা যাবে না।

দ্বিতীয় শর্ত, চীন চাইলে সম্পূর্ণ এক বছরের প্রয়োজনীয় চিপ ও যন্ত্রাংশ একসঙ্গে কিনতে পারবে। আরও একটি শর্ত ছিল সেখানে, চীনের কাছে পণ্য বিক্রির ক্ষেত্রে বৈষম্য করা যাবে না। জেনসেন হুয়াং মেনে নিলেন।

এখন আমেরিকা উন্নত প্রযুক্তি চীনের কাছে বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে, আর বৈষম্যের অভিযোগে এনভিডিয়াকে অভিযুক্ত করছে চীন। তারা তদন্ত করছে। প্রাথমিক তদন্তে এই বৈষম্যের প্রমাণও মিলেছে। তবে তদন্ত চলছে।

চীন ও আমেরিকার বাণিজ্য যুদ্ধ, যেখানে প্রযুক্তিই মূল ফ্যাক্টর, সেখানেই আসল পরীক্ষা অপেক্ষা করছে জেনসেনের জন্য।

শুধু আমেরিকা নয়, এনভিডিয়া ইসরায়েলও এখানে একাট্টা। এ তিনটির কোনোটিই কখনও একটি আরেকটিকে ছাড়তে পারবে না। ছেড়ে দিলে তারা বিশ্ব ব্যবস্থায় ‘মোড়লের’ তকমা হারিয়ে বসতে পারে। ছবি: www.theinformation.com

শীর্ষ পদে ফিরলেন হুয়াং

জেনসেন সরাসরি বলেছেন, ‘আমরা ১০০ শতাংশ আছি ইসরায়েলে। আমাদের ৬০০ পরিবার সেখানে আছে।”

২০২৫ সালের মে মাসে সৌদি আরব সফর করেন ইউএস প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ওই সফরেই ঘোষণা এল, সৌদি কোম্পানি হিউমেন এনভিডিয়ার ১৮ হাজার এআই চিপ কিনবে।

পাঁচ বছরে কিনবে আরও কয়েক লাখ চিপ। প্রথম ধাপের মেশিনে ইনফিনিব্যান্ড দিয়ে জুড়ে দেওয়া হবে চিপগুলো, যে প্রযুক্তির জন্ম ইসরায়েলে। এই চুক্তির মাধ্যমে সৌদি আরবের প্রায় সব স্পর্শকাতর তথ্য থাকবে ইসরায়েলের কাছে।

এসব কাজে জেনসেন হুয়াংয়ের থেকে যুতসই অপশন আর কে হতে পারে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের জন্য।

চলতি বছর ১২ই নভেম্বর এনভিডিয়ার প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন জেনসেন হুয়াং, আর একই মাসের ২৩ তারিখে তিনি একই পদে ফিরে আসেন বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্তে।