বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। 

সিইসি এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেছেন। 

বৃহস্পতিবার দুপুর ২টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় ৫টায়। ২৫৫ ভোট পেয়ে ১১–দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে হারিয়ে জয় নিশ্চিত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮টি ভোট।

মির্জা ফখরুল সংসদ সদস্য হওয়ায় ভোট দিয়েছেন। তবে অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় ভোট দেওয়ার সুযোগ পাননি।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। ৬ জন সদস্য ভোট দেননি। 

নতুন রাষ্ট্রপতি শুক্রবার সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে শপথ নেবেন বলে জানিয়েছেন চিফ হুইপ।