কারওয়ান বাজারে সড়ক অবরোধ মোবাইল ব্যবসায়ীদের

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার এনইআইআর সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মুঠোফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মোবাইল ব্যবসায়ীরা।
১০ই ডিসেম্বর বুধবার বিকেল সার্ক ফোয়ারা মোড়ে অবরোধ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মোবাইল ফোন ব্যবহারের শৃঙ্খলা নিশ্চিত করা এবং রাজস্ব ফাঁকি বন্ধ করার লক্ষ্যে সরকার ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার এনইআইআর ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেয়। এটি ১৬ই ডিসেম্বর ২০২৫ থেকে পূর্ণাঙ্গভাবে কার্যকর করার সিদ্ধান্ত নেয়া হয়। 

তবে এই ব্যবস্থা কার্যকর হলে মোবাইল ফোন আমদানিতে একচেটিয়া সিন্ডিকেট তৈরি হবে এবং অনেক বৈধ আমদানিকারক ও খুচরা ব্যবসায়ী হয়রানির শিকার হবে বলে আশঙ্কা করছে মোবাইল ব্যবসায়ীরা।