রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার

রংপুরের তারাগঞ্জের রহিমাপুর গ্রামে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তা স্ত্রী সুবর্ণা রায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে নয়টার দিকে নিজ বাড়ি থেকেই তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

রংপুরের সহকারী পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায় জানিয়েছেন, শনিবার রাতে ছোট ছেলে রাজেশ খান্না চন্দ্র রায়ের সাথে বাবা-মায়ের শেষ কথা হয় রাত ৯টা ২০ মিনিটের দিকে। ওই রাতেই কোনও একটা সময়ে তাদের হত্যা করা হয়েছে বলে অনুমান করছে পুলিশ।

মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন ২০১৭ সাল পর্যন্ত।

তার বড় ছেলে শোভন চন্দ্র রায় পুলিশের এএসআই আর ছোট ছেলে রাজেশ খান্না চন্দ্র রায় পুলিশ কনস্টেবল।

রংপুরের ডিআইজি ও জেলার পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করছেন। এ নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ জানিয়েছে।