অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম আলাপ-কে বলেন, রাজধানীতে অভিযান চালিয়ে সেনাবাহিনীর (অব.) লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ এবং আরেক (অব.) লেফটেন্যান্ট গুলশান আরাকে গ্রেপ্তার করা হয়।

সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দেবাশীষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় গোয়েন্দা পুলিশ।

কাজী গুলশান আরা বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট। বর্তমানে একজন নারী উদ্যোক্তা ও ব্যবসায়ী। তার আদি বাড়ি শরিয়তপুর জেলার গোসাইরহাটে। তিনি ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং লেফটেন্যান্ট হিসেবে অবসর নেন।