দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে।
এছাড়া আরো দুই কমিশনারকেও নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন- ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া।
১৭ই অগাস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগের বিষয়টি জানানো হয়।
নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি।
দুই কমিশনারের মধ্যে জাহাঙ্গীর আলম খান সরকারের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। মো. সাজ্জাদ হোসেন ভূইয়া আর্থিক প্রতিবেদন কাউন্সিলের (এফআরসি) প্রধান ছিলেন।
গত ৩রা মার্চ দুদকের তখনকার চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ পদত্যাগ করেন।
নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার নিয়োগের মাধ্যমে প্রায় পাঁচ মাস পর পুনর্গঠিত হলো দুর্নীতি দমন কমিশন।