খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই পুরস্কার তুলে দেন।

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেছেন তার নাতনি জাইমা রহমান। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মরণোত্তর পুরস্কার দিয়েছে বাংলাদেশ সরকার।

আরও যারা পুরস্কার পেয়েছেন  

  • মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর) ও ফৌজদারহাট ক্যাডেট কলেজ,
  • বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ড. জহুরুল করিম,
  • চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ,
  • সাহিত্যে ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), 
  • সংস্কৃতিতে এ, কে, এম, হানিফ (হানিফ সংকেত),
  • সংস্কৃতিতে বশির আহমেদ,
  • ক্রীড়ায় জোবেরা রহমান (লিনু),
  • পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ),  
  • সমাজসেবা/ জনসেবায় ডা. জাফরুল্লাহ্ চৌধুরী (মরণোত্তর),
  • সমাজসেবা/ জনসেবায় এস ও এস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ,
  • সমাজসেবা/ জনসেবায় মো. সাইদুল হক,
  • সমাজসেবা/ জনসেবায় গণস্বাস্থ্য কেন্দ্র,
  • সমাজসেবা/ জনসেবায় মাহেরীন চৌধুরী (মরণোত্তর) জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান,
  • সমাজসেবা/ জনসেবায় গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, পিএইচডি,
  • সমাজসেবা/ জনসেবায় অধ্যাপক ড. এম এ রহিম, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং
  • পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)।