সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন। রবিবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
৮৯ বছর বয়সি শফিক আহমেদের শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানেই তার মৃত্যু হয় বলে আলাপ-কে জানিয়েছেন শফিক আহমেদের ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক।
তিনি বলেন, তার বোন সিঙ্গাপুর থেকে আসার পর দাফন করা হবে শফিক আহমেদকে।
২০০৯ সাল থেকে পাঁচ বছর আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী ছিলেন ব্যারিস্টার শফিক।
১৯৩৭ সালে কুমিল্লায় জন্ম নেওয়া এই আইনজীবী লন্ডনের কিংস কলেজ থেকে এলএলএম এবং লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি নেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হয়েছিলেন শফিক আহমেদ।