পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর, যা থাকছে আলোচনায়

ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সেখানে ১০-১২ এপ্রিল মরিশাসে অনুষ্ঠিতব্য ভারত মহাসাগর সম্মেলনে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী।  

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, সম্মেলনে অংশগ্রহণের আগে ভারতের নয়াদিল্লিতে যাত্রাবিরতি করবেন খলিলুর রহমান। 

সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পেট্রোলিয়ামমন্ত্রীর সঙ্গে তার সৌজন্য বৈঠকে অংশগ্রহণ করার কথা রয়েছে।

এসব বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হবে বলেও জানানো হয় বিবৃতিতে।

পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক এস. এম. মাহবুবুল আলম

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সহযোগিতার ক্ষেত্রসমূহকে ভবিষ্যতে আরও ফলপ্রসূ ও টেকসই পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে এ সফর গুরুত্বপূর্ণ ভিত্তি রচনা করবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও এই সফরে অংশ নিচ্ছেন।