সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে ওয়াকআউট করল বিরোধী দল। বুধবার বিকেলে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে বিতর্ক এবং বিরোধীদলীয় নেতার বক্তব্য ভুলভাবে উপস্থাপনের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা।
এ বিষয়ে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, “আমরা প্রতিকার চেয়েছিলাম, এ বিষয়টা কোনো দলের সাথে সম্পৃক্ত না। যে বিষয়টা নির্বাচনের আগে সরকারি দল বিরোধী দল সবাই একমত হয়েছিলাম। এর স্বপক্ষে কথাও বলেছি, ক্যাম্পেইনও করেছি।”
তিনি আরও বলেন, “আমরা প্রতিকার যে পেলাম না এতে আমরা না, এতে দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। আমরা বিরোধী দলে বসে এই অব্যমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না । এ জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি।”
এর আগে সংসদ অধিবেশনের প্রথম দিনও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের সময়ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা ওয়াকআউট করেছিলেন।