মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেও কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছে ইরান। কৌশলগতভাবে হরমুজ প্রণালি দিয়ে ছয়টি দেশের জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেই তালিকায় চীন, রাশিয়া, পাকিস্তান, ভারত, ইরাকের পাশাপাশি রয়েছে বাংলাদেশের নামও।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাগচি বলেন, হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ হয়নি। অনেক জাহাজ মালিক বা যেসব দেশের মালিকানায় এসব জাহাজ রয়েছে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। নিরাপদে প্রণালি অতিক্রমের অনুরোধ জানিয়েছে। যেসব দেশকে আমরা ‘বন্ধুরাষ্ট্র’ মনে করি, কিংবা বিশেষ কারণে অনুমোদিত- তাদের জাহাজগুলোকে আমাদের সশস্ত্র বাহিনী নিরাপদে যাতায়াতের ব্যবস্থা করেছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তিনি আরও বলেন, “আপনারা সংবাদে দেখেছেন- চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক এবং ভারত। কয়েক রাত আগে ভারতের দুটি জাহাজ প্রণালি অতিক্রম করেছে। আরও কিছু দেশ, এমনকি বাংলাদেশও, আমার ধারণা। এসব দেশ আমাদের সঙ্গে সমন্বয় করেছে, এবং ভবিষ্যতে যুদ্ধের পরেও এটি চলমান থাকবে।”
যেসব দেশকে প্রতিপক্ষ হিসেবে দেখা হয় বা যারা চলমান সংঘাতে জড়িত, তাদের জাহাজকে প্রণালি দিয়ে যাতায়াতের অনুমতি দেওয়া হবে না বলেও জানান আব্বাস আরাগচি