বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১২ জন

বাগেরহাটের রামপালে এক সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩ জন। বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, রামপালের বেলাইব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি বাস ও একটি যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১২ জন নিহত হন। 

নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলো বলে জানান আব্দুল্লাহ আল মামুন। আলাপকে তিনি বলেন, আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনায় বাসের ড্রাইভারকে এখনো গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।