ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর তারিখ জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী ৩রা মার্চ থেকে শুরু হবে এই টিকিট বিক্রি। মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) রুবিনা পারভিন আলাপকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঈদ উপলক্ষে ৩রা মার্চ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ফিরতি টিকিট বিক্রি ২৩ তারিখ থেকে শুরু হতে পারে।
টিকিট বিক্রির প্রক্রিয়া পুরোপুরি অনলাইনে হবে বলেও জানান তিনি।
এ ছাড়া, টিকিট বিক্রি শুরু হওয়ার পর বিক্রির সময় অঞ্চল অনুযায়ী দু’টি ভাগে ভাগ করা হবে-পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে সকালে এবং পূর্বাচঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে বিকেলে। তবে ফিরতি টিকিটের ক্ষেত্রে সব টিকিট বিক্রি হবে সকাল থেকেই।
বাংলাদেশে এ বছর ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ ২০ই মার্চ শুক্রবার, তবে তা চাঁদ দেখার ওপর নির্ভরশীল।