রমজানে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে চেম্বার জজ আদালত। ফলে, রোজায় স্কুল খোলা রাখার আগের সিদ্ধান্তই বহাল থাকবে।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমাৎ।
আলাপকে তিনি বলেন, “রোজার ছুটি অ্যাপিলেট ডিভিশনে স্টে করে দিয়েছে। অর্থাৎ স্কুল খোলা থাকছে।”
এর আগে, রবিবার সরকারি–বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল পুরো রমজান মাসে বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল হাইকোর্টের একটি বেঞ্চ।