জামায়াতের আমীরের সাথে ব্রিটিশ হাই কমিশনারের বৈঠক

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে দিল্লিতে কয়েক দফা বৈঠক করার চারদিন পর ঢাকায় জামায়াতের আমীরের কার্যালয়ে গিয়ে বৈঠক করলেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।

ঢাকাস্থ যুক্তরাজ্য হাই কমিশনের ফেসবুক পাতায় এই বৈঠকের ছবি প্রকাশ করে লেখা হয়েছে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তার কার্যালয়ে গিয়ে রবিবার সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।

বৈঠকে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে যুক্তরাজ্যের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করা হয় বলেও উল্লেখ করা হয়।

এর আগে ২১এ জানুয়ারি সারাহ কুক ভারতের সাবেক কয়েকজন কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের সাথে বৈঠক করেন। সেখানে একজন মার্কিন কূটনীতিকও ছিলেন।
যদিও এটি আনুষ্ঠানিকভাবে ঘোষিত নয়।

বৈঠকে জামায়াতে ইসলামী নিয়ে আলোচনা হয়েছে।

কথা হয়েছেন বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও।

সারাহ কুক তাদের বলেছেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো। নির্বাচনকালীন যেগুলো হয় সেগুলো হচ্ছে, তবে সার্বিকভাবে পরিস্থিতি ঠিক আছে।