নতুন রাজনৈতিক বন্দোবস্ত শুরু করতে চান মাহফুজ

নতুন রাজনৈতিক বন্দোবস্ত শুরু করতে চান অন্তবর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।

সোমবার ফেইসবুকে তিনি লিখেছেন, “আমরা নতুন কিছু শুরু করব। নতুন আইডিয়া, লক্ষ্য ও একাগ্রতা নিয়ে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যাত্রা করব।”

“জুলাইয়ের জন্য, তরুণদের জন্য এবং বাংলাদেশের জন্য দীর্ঘ যাত্রা শুরু করা যাক। আমরা কোনো ছাড় দেবো না,” লিখেছেন মাহফুজ।  

চব্বিশের গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকায় ছিলেন মাহফুজ আলম। শেখ হাসিনার পতনের পর নতুন অন্তবর্তী সরকার গঠিত হলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান তিনি। 

তাকে আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস। পরবর্তীতে তথ্য উপদেষ্টার দায়িত্বপালন করেন মাহফুজ। 

সবশেষ ২০২৫ এর ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণার আগের পদত্যাগ করেন মাহফুজ। তবে বারবারই বলে আসছিলেন তিনি নির্বাচন করবেন না। তার জুলাই সহযোদ্ধারা এনসিপি গঠন করলেও তিনি সেখানে যোগ দেননি।