টেলিফোনে প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের ধন্যবাদ

১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে টেলিফোনে ধন্যবাদ দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকায় বিমানবন্দরে নেমে ভিআইডি লাউঞ্জে বসেই তাকে ফোন করেন।

কথপোকথনের একটি ভিডিও পোস্ট করা হয়েছে তারেক রহমানের ফেসবুক পেইজে।

তারেক রহমানকে বলতে শোনা যায়, “আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছে, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ।”

এ সময়ে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজখবর নেন তারেক রহমান। তিনি জিজ্ঞেস করেন, “আপনার শরীর কেমন আছে?”।

২৫এ ডিসেম্বর সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছায় তারেক রহমানকে বহনকারী ফ্লাইট।