মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৬টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক কর্তৃপক্ষ ইউকেএমটিও (ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস) এর বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
২৮এ ফেব্রুয়ারি থেকে শুরু হয় যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরান যুদ্ধ। যুদ্ধ চলার সময়ে পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং হরমুজ প্রণালির ভেতরে ও আশপাশে মোট ৪৬টি ঘটনার খবর পেয়েছে সংস্থাটি।
এর মধ্যে ২৬টি ছিল হামলা। ১৮টি ঘটনাকে তারা “সন্দেহজনক তৎপরতা” হিসেবে উল্লেখ করেছে।
এর বাইরে দুটি জাহাজ ছিনতাইয়ের ঘটনাও রিপোর্ট করা হয়েছে বলে জানায় সংস্থাটি।