যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করছেন। তবে একইসঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন, তেহরান ‘মিসবিহেভ’করলে আবারও হামলা শুরু হতে পারে। বার্তা সংস্থা আল জাজিরা এই খবর দিয়েছে।
শনিবার ফ্লোরিডা থেকে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের দেওয়া ১৪ দফা প্রস্তাবের ‘ধারণা’ সম্পর্কে তিনি জানেন এবং তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই প্রস্তাব গ্রহণযোগ্য কি-না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প।
তেহরান এমন সময়ে প্রস্তাবটি দিয়েছে যখন যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত যুদ্ধবিরতির মধ্যে থাকলেও পরিস্থিতি এখনো অস্থিতিশীল। প্রায় দুই মাস ধরে চলা সংঘর্ষে সাময়িক বিরতি এলেও দুই পক্ষের মধ্যে আস্থা ফেরেনি।
ইরানের প্রস্তাবে যুদ্ধ বন্ধ, মার্কিন অবরোধ তুলে নেওয়া, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পারস্পরিক আগ্রাসন বন্ধের নিশ্চয়তাসহ বেশ কিছু বিষয় আছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ট্রাম্পের বলছে ইরান যদি কোনো ‘অগ্রহণযোগ্য আচরণ’ করে, তাহলে যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে সামরিক বিকল্প সবসময়ই খোলা আছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরানও সতর্ক অবস্থানে আছে। দেশটির সামরিক বাহিনী এরই মধ্যে ইঙ্গিত দিয়েছে, আবারও সংঘাত শুরু হলে তারাও প্রস্তুত আছে।