নির্বাচন স্বচ্ছ হলেও নারীদের অংশগ্রহণ কম ছিলো- ইইউ পর্যবেক্ষক দল

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ হলেও নারীদের অংশগ্রহণ খুবই কম ছিলো বলে জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন(ইইউ)নির্বাচনি পর্যবেক্ষক দল।

মঙ্গলবার ঢাকার ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়।

ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেন, “নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। সবমিলে প্রতিযোগিতাপূর্ণ একটি নির্বাচন হয়েছে বাংলাদেশে। ফলাফল প্রকাশ প্রক্রিয়া স্বচ্ছ ছিলো। নির্বাচনে নারীদের অংশগ্রহণ খুবই কম ছিলো।”

নির্বাচনে কোনো ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়নি’ বলেও জানিয়েছেন তিনি।

ইজাবস আরও বলেন, “ভোটের কাস্টিং খুব ভালো ছিলো। পোস্টাল ব্যালটের বিষয়টিও প্রশংসনীয়।”