লাইসেন্সবিহীন পেমেন্ট এগ্রিগেটর সেবা প্রদানকারী ২২টি অবৈধ প্রতিষ্ঠান শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট।
রবিবার বাংলাদেশ ব্যাংকের ফেইসবুক পেইজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি কর্তৃক পেমেন্ট সেবা প্রদান করা ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ অনুযায়ী সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ।
লাইসেন্সবিহীন ২২টি অবৈধ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে- BohudurPay, ZiniPay, PayTiller, BengaliPay, Payora BD, SohojPay BD, EasyPayWay, AK Pay, BD PAY, ShajgarPay, AsthaPay / CPay, UddoktaPay, Walletmix, BttPay, Easy Pay Automation, UniquePay BD, BD AUTO PAY, RH Pay BD, EzePay, AutoPay Ltd, Biswasto এবং PipraPay।
বিজ্ঞপ্তিতে এসব প্ল্যাটফর্ম ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।