গাজীপুরের রয়েনা রিসোর্ট রূপ নিয়েছিল ডিলারদের মিলনমেলায়। হাসিমুখ, পারস্পরিক শুভেচ্ছা বিনিময় আর পরিবার নিয়ে আনন্দ-কোলাহলে মুখর ছিলো রিসোর্ট প্রাঙ্গণ। উপলক্ষ্য, দেশের প্রথম ও একমাত্র শিরিষ কাগজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গ্রাইন্ডটেক লিমিটেড’-এর বার্ষিক ডিলার মিলনমেলা।
বাংলাদেশের অন্যতম শিল্পগোষ্ঠী শেল্টেক্ গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান গ্রাইন্ডটেকের যাত্রা শুরু ২০২১ সালে। মাত্র চার বছরে গুণগত মান ও গ্রাহক আস্থাকে পুঁজি করে দেশের শিরিষ কাগজের বাজারের ৫০ শতাংশই এখন এই প্রতিষ্ঠানের দখলে।
সারা দেশের বিস্তৃত ডিলার নেটওয়ার্ককেই এই সাফল্যের নেপথ্যের নায়ক মনে করে প্রতিষ্ঠানটি। তাই সেই সহযাত্রীদের সম্মান জানাতে ও তাদের অবদানের স্বীকৃতি দিতেই আয়োজন করা হয় মিলনমেলার।
দেশের মোট ১৮টি জোন থেকে আসা ৯০ জন ডিলার ও সপরিবারের এতে যোগ দেয়। রবিবার মিলনমেলার দ্বিতীয় দিনের বিশেষ সম্মাননা ও পুরস্কার বিতরণী পর্ব সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত।
গ্রাইন্ডটেকের শুরু থেকে সব চড়াই-উতরাইয়ে পাশে থাকা ১২ জন ‘পাইওনিয়ার’ ডিলারের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুল হাসান।
সম্মাননার পাশাপাশি ব্যবসায়িক পারফরম্যান্সের মূল্যায়ন করা হয়। এপ্রিল থেকে জুন প্রান্তিকে আঞ্চলিক পর্যায়ে সেরা পারফর্ম করা চ্যাম্পিয়ন ও রানার-আপ ডিলারদের পাশাপাশি জাতীয় পর্যায়ের সেরা তিন বিক্রয়কারীকেও পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠান শেষে হয় র্যাফেল ড্র। শীর্ষ পুরস্কার মোটরসাইকেল জিতে নেন সাতক্ষীরার ন্যাশনাল হার্ডওয়্যারের স্বত্তাধিকারী ডিলারকামাল হোসেন।
অনুষ্ঠানে গ্রাইন্ডটেক লিমিটেডের পরিচালক ও সিইও সাইফুল হাসান এবং প্রধান বিপণন কর্মকর্তা আলফ আশরার মুহাম্মদ আরসালান ডিলারদের উদ্দেশ্যে বক্তব্য দেন।
জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন শেল্টেক্ প্রাইভেট লিমিটেডের নির্বাহী পরিচালক (অপারেশন্স) শরীফ হোসেন ভুইয়া, শেল্টেক্ টেকনোলজির পরিচালক শেখ নুরুল আবসার, শেল্টেক্ হোমসের পরিচালক তৌসিফ ইকবাল সিদ্দীকী, শেল্টেক্ ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান প্রকৌশলী মোঃ আশেক সালাম, শেল্টেক্ সিরামিকসের পরিচালক (বিক্রয় ও বিপণন) সৈয়দ আলী আব্দুল্লাহ জামী, আলাপ হোল্ডিংসের নির্বাহী সম্পাদক আহরার হোসেন, এনভয় টেক্সটাইলের সিএফও মোঃ সাইফুল ইসলাম, শেল্টেক্ হোল্ডিংসের হেড অব অপারেশনস আলমগীর হোসেনসহ গ্রুপের শীর্ষ কর্মকর্তারা।