বাড়লো এলপিজি গ্যাসের দাম

গ্রাহক পর্যায়ে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এর ফলে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিলো ১ হাজার ৫২৮ টাকা।

রবিবার বিইআরসির  প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অগাস্ট মাসের জন্য এলপিজির এই নতুন মূল্য ঘোষণা করা হয়।

অর্থাৎ, রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে প্রতি ১২ কেজি বোতলজাতকৃত এলপিজি'র মুসকসহ মূল্য ১,৫৯৮ টাকায় সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত এই দাম রবিবার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন এই দামই বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে।