মধ্যস্থতা নিয়ে নতুন আলোচনা, ইরানে কাতারের প্রতিনিধি দল
আলাপ ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১০:৩১ এএমআপডেট : ১১ জুলাই ২০২৬, ১০:৩১ এএম
শুক্রবার ইরান সফর করেছে কাতারের একটি প্রতিনিধি দল।
তেহরানে মধ্যস্থতার নতুন উদ্যোগ নিয়ে শুক্রবার ইরান সফর করেছে কাতারের একটি প্রতিনিধিদল। সাম্প্রতিক উপসাগরীয় উত্তেজনার প্রেক্ষাপটে দোহা আঞ্চলিক সংকট নিরসনে নিজের ভূমিকা আরও জোরদার করতে চায় বলে তাসনিম নিউজের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বৈঠক নিয়ে অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, এই বৈঠকের লক্ষ্য হলো উত্তেজনা কমানো এবং বৃহত্তর কূটনৈতিক আলোচনার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা। তার দাবি, এ আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই পরিচালিত হচ্ছে।
তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালিতে কথিত একটি ঘটনার জেরে ইরানের বিরুদ্ধে কাতারের অভিযোগ এবং পরবর্তীতে ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এ সফর অনুষ্ঠিত হলো।
তবে বৈঠকের ফল বা উভয় পক্ষের আনুষ্ঠানিক অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
মধ্যস্থতা নিয়ে নতুন আলোচনা, ইরানে কাতারের প্রতিনিধি দল
তেহরানে মধ্যস্থতার নতুন উদ্যোগ নিয়ে শুক্রবার ইরান সফর করেছে কাতারের একটি প্রতিনিধিদল। সাম্প্রতিক উপসাগরীয় উত্তেজনার প্রেক্ষাপটে দোহা আঞ্চলিক সংকট নিরসনে নিজের ভূমিকা আরও জোরদার করতে চায় বলে তাসনিম নিউজের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শনিবার বার্তা সংস্থাটি জানায়, কাতারের প্রতিনিধিরা ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন।

বিষয়: