শুক্রবার স্বাক্ষর অনুষ্ঠানের বিষয়ে উল্লেখ নেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর পোস্টে
আলাপ ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০১:৪০ পিএমআপডেট : ১৮ জুন ২০২৬, ০১:৪১ পিএম
মার্কিন ও ইরানি প্রেসিডেন্টের মধ্যকার ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
বৃহস্পতিবার সকালে শরিফ তার পোস্টে জানিয়েছিলেন, শুক্রবার একটি 'স্বাক্ষর অনুষ্ঠান' হবে। তবে পরে পোস্টটি সরিয়ে দিয়ে আবার নতুন পোস্ট দেওয়া হয়।
সেখানে আগামী শুক্রবার হতে যাওয়া আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের বিষয়টি সম্পূর্ণ বাদ দিয়েছেন।
পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক ইলেকট্রনিকভাবে স্বাক্ষর হয়েছে। এর আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে এবং ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও প্রত্যাহার করা হবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের দুই প্রেসিডেন্টের স্বাক্ষরের পর চুক্তিটি অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছিলেন, নথিটি ডিজিটালভাবে স্বাক্ষরিত হওয়ায় সুইজারল্যান্ডে কোনো আনুষ্ঠানিক বা সশরীরে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন হবে না।
তবে পরবর্তী ধাপের আলোচনার জন্য দুই দেশের প্রতিনিধি দল শুক্রবার জেনেভায় একত্রিত হবেন বলে তিনি নিশ্চিত করেন।
এই পরিবর্তনের ফলে চুক্তি স্বাক্ষরকে ঘিরে আনুষ্ঠানিক আয়োজনের বিষয়ে নতুন করে ধোঁয়াশা শুরু হয়েছে।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, কূটনৈতিক যোগাযোগ ও আলোচনার প্রক্রিয়া অব্যাহত থাকবে।

বিষয়: