প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার আরো ৪৯ মন্ত্রী-প্রতিমন্ত্রী।
মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৫০ জনকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এদিন দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা শপথ নেন। এরপর প্রধানমন্ত্রী হিসেবে প্রথম শপথ নেন তারেক রহমান।
তারেক রহমানের শপথ গ্রহণের পর মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
নতুন মন্ত্রিসভায় শপথ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহমেদ, হাফিজ উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা আব্দুল আওয়াল মিন্টু, এ জে এম জাহিদ হোসেন, মিজানুর রহমান মিনু, মো. আসাদুজ্জামান, আফরোজা খানম রিতা, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, নিতাই রায় চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জহির উদ্দিন স্বপন, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়ার তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম,শেখ রবিউল আলম।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন, এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন,এম এ মুহিত,আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, নুরুল হক।
টেকনোক্র্যাট
টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও মোহাম্মদ আমিন উর রশীদ।
টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক ফুটবলার আমিনুল হক।



