ঠাকুরগাঁওয়ে নিখোঁজ হওয়া ৪ শিক্ষার্থীকে সিলেটে উদ্ধার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের নিখোঁজ হওয়া ৪ শিক্ষার্থীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে সিলেটের একটি বাস কাউন্টারে গোয়াইনঘাটগামী বাসের জন্য অপেক্ষারত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। বিষয়টি আলাপ-কে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

মঙ্গলবার সকালে নিজ বাসা থেকে প্রাইভেট পড়ার উদ্দেশে বের হন তারা। বেলা ১১ টায় তাদের প্রাইভেট শেষ হওয়ার কথা থাকলেও বাড়ি ফিরে না আসায় এর আগে মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে চার ছাত্রীর পরিবারের পক্ষ থেকে বালিয়াডাঙ্গী থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন উদ্ধার হওয়া এক শিক্ষার্থীর বাবা।

এ বিষয়ে নিখোঁজ হওয়া খুশির চাচা মিলন আলাপ-কে জানান, “ওরা চারজন বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে আমরা জানতে পারি, তারা স্কুলব্যাগে বই-খাতা না নিয়ে কিছু কাপড়, প্রয়োজনীয় কাগজপত্র এবং বাড়িতে থাকা অল্প কিছু টাকা সঙ্গে নিয়ে যায়।”

 “পরে আমরা আমরা বুঝতে পারি যে তারা পরিকল্পিতভাবেই বাড়ি ছেড়েছে,” আলাপ-কে বলেন তিনি।

মিলন আরও বলেন, সকালে ওদের একজন আমার আরেক ভাইকে আজ সকালে কল দিয়ে জানায়, তারা যেখানে আছে, ভালো আছে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম উদ্ধার হওয়া আগে আলাপ-কে জানান, চার কিশোরীকে উদ্ধারে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। 

তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের সর্বশেষ সিলেটে দেখা গেছে বলে আলাপ-কে  জানান ওসি।