১০ দিন সুড়ঙ্গে আটকা, নেপালে উদ্ধার চীনা নাগরিক

কাদামাটিতে ভরে থাকা এক সুড়ঙ্গে আটকা পড়েছিলেন লুহাইতো নামের এক ব্যক্তি। ভয়াবহ বন্যায় হাজার হাজার মানুষের প্রাণ গেছে, কেটে গেছে ১০ দিন, তবে লুহাইতো বেঁচে ছিলেন। নেপালের ত্রিশুলি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে থাকা এই চীনা নাগরিককে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও দ্য কাঠমান্ডু পোস্ট।

৫ই সেপ্টেম্বর নেপালের আপার ত্রিশুলি-১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ থেকে লুহাইতোকে উদ্ধার করা হয়। নেপাল সেনাবাহিনী ও বিদেশি উদ্ধারকারীদের যৌথ দল প্রায় ২২৫ মিটার গভীর থেকে তাকে উদ্ধার করে। উদ্ধারকারীরা বলেছেন, সুড়ঙ্গে আরও মানুষ আটকা থাকতে পারে।

এর আগে শুক্রবার  ত্রিশুলি-৩ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকেও পর দুইজনকে জীবিত উদ্ধার করা হয়। তারা হলেন সঞ্জয় শাহ ও কবির মহারাজন। সঞ্জয় শাহ নেপাল বিদ্যুৎ বিভাগের কর্মী বলে জানা গেছে। তার আটকে ছিলেন নয় দিন।

গত ২৬এ আগস্ট হিমবাহধস থেকে সৃষ্ট পাহাড়ি ঢলে নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত এক হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনও বিভিন্ন সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।