কাতারের সাবেক আমির শেখ হামাদ মারা গেছেন

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন, যিনি দেশটিতে ‘ফাদার আমির’ উপাধিতে’ ভূষিত ছিলেন।

রবিবার ৭৪ বছর বয়সে তার মারা যাওয়ার খবর এক বিবৃতিতে আমিরি দেওয়ান নিশ্চিত করেছেন বলে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাবেক আমিরের মৃত্যুতে রবিবার থেকে চার দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কাতার। এই সময়ে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ছুটি থাকবে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

শেখ হামাদ কাতার শাসন করেছেন ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত। জ্বালানি সমৃদ্ধ উপনাগরীয় ছোটন দেশটির উন্নয়নের অন্যতম প্রধান রূপকার মনে করা হয় তাকে।

তার শাসনামলে ব্যাপক অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির মর্যাদা ও প্রভাবশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করে কাতার।

তার সময়ই এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক হয়ে দেশটি।

২০২২ সালে কাতারে হওয়া বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ হামাদ।

তার সময়েই আল জাজিরা নিউজ চ্যানেল চালু করে কাতার, কয়েক বছরের মধ্যে এই সংবাদমাধ্যমটি বিশ্বের অন্যতম প্রভাবশালী মিডিয়া নেটওয়ার্কে রূপ নেয়।

এছাড়া কাতারের প্রথম স্থায়ী সংবিধান প্রণয়ন এবং পৌরসভা নির্বাচন চালু করে নারীদের ভোট দেওয়া ও প্রার্থী হওয়ার অনুমতি দেওয়া হয়।

২০১৩ সালে ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে ক্ষমতা হস্তান্তর করেন শেখ হামাদ। বংশানুক্রমিক উপসাগরীয় আরব শাসকদের মধ্যে এটাও ছিলো ক্ষমতা হস্তান্তরের একটি বিরল ঘটনা।

শেখ হামাদের মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানর শোক প্রকাশ করেছেন।