জেডি ভ্যান্স নয়, ইরানের সাথে আলোচনায় সুইজারল্যান্ড যাচ্ছেন মার্কিন দূতউইটকফ

যুদ্ধ বন্ধের চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আলোচনার প্রথম দফায় অংশ নিতে সুইজারল্যান্ড যাচ্ছেন মার্কিন হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ।

মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এই তথ্য নিশ্চিত করেছে। তবে হোয়াইট হাউস এখনো উইটকফের সফর নিয়ে কোনো মন্তব্য করেনি।

শুক্রবার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও লেবাননে ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যে সংঘর্ষের কারণে তা বাতিল হয়ে যায়। 

কাতার, যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ সহযোগিতায় লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হলে আবার আলোচনায় গতি আসে। তবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বদলে বৈঠকে বসবেস উইটকফ।

সেখানে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে যোগ দেবেন। 

আলোচনায় অংশ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও সুইজারল্যান্ডের যাচ্ছেন বলে, নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।