সৌদি আরবের মদিনায় তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথি বিদ্রোহী গোষ্ঠীর সাম্প্রতিক ড্রোন হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই ঘটনাকে মদিনা ও ইসলাম ধর্মের পবিত্র স্থানগুলোর নিরাপত্তার ওপর অগ্রহণযোগ্য আঘাত বলে উল্লেখ করা হয়েছে।
রবিবার প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ধরনের গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা দুভার্গ্যজনক। বাংলাদেশ সরকার সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং এর জনগণের সুরক্ষার পক্ষে সংহতি জানায়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে বিঘ্নিত করে, এমন যেকোনো ধরনের আগ্রাসী ও উসকানিমূলক কাজ প্রত্যাখ্যান করে ঢাকা। এ ধরনের হামলা কেবল বেসামরিক অবকাঠামোকেই ক্ষতিগ্রস্ত করে না বরং এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি মনে করে বাংলাদেশ।