যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় যাচ্ছে না ইরান। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার কোনো পরিকল্পনা তাদের নেই। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
যুক্তরাষ্ট্র অতীত থেকে শিক্ষা নিচ্ছে না জানিয়ে মুখপাত্র আরও বলেন, আলোচনার মধ্যেই ইরানে হামলা চালানোর কথা আমরা ভুলিনি। এগুলো ভালো ফল নিয়ে আসে না।
ইসমাইল বাঘেই আরও বলেন, “শুরু থেকেই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে আমেরিকা। মধ্যস্থতাকারী পাকিস্তানকেও আমরা এই বিষয়টি জানিয়েছি।”
নৌ অবরোধ জারি করে আমেরিকা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলেও মনে করিয়ে দেন ইসমাইল বাঘেই। তিনি বলেন, “আমরা অতীত ভুলিনি। আমরা জাতীয় স্বার্থ অক্ষুন্ন রাখবো।”
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবারও আগ্রাসন চালায় তবে ইরানি বাহিনী কড়া জবাব দিবে বলেও হুঁশিয়ারি দেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।