ইরান যুদ্ধ শেষ হওয়ার খুব কাছাকাছি বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স বিজনেসকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার মনে হয় এটি প্রায় শেষ, হ্যাঁ। আমার দৃষ্টিতে এটি শেষের খুব কাছাকাছি।”
দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর শনিবার পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে শান্তিচুক্তির আলোচনা ভন্ডুল হয়। এরপর সোমবার ইরানের সব বন্দরের ওপর অবরোধ জারি করে যুক্তরাষ্ট্র।
তবে যুদ্ধ প্রায় শেষ এমন ইঙ্গিত দিলেও ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাজ এখনো শেষ নয়।
তিনি বলেন, “আমরা যদি এখন সরে আসি, তাও ঐ দেশটা আবার গড়ে তুলতে ২০ বছর লেগে যাবে।" তিনি যোগ করেন, "দেখা যাক কী হয়। আমার মনে হয় ওরা চুক্তিকে আসতে মরিয়া।”
শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে ২১ ঘণ্টা ধরে আলোচনা হয়। এক পর্যায়ে আলোচনা ছেড়ে যান যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের প্রধান ও দেশটির প্রধান জেডি ভ্যান্স। যুক্তরাষ্ট্রে ফিরে ভ্যান্স বলেন, আলোচনায় "অনেক অগ্রগতি" হয়েছে এবং সামনে কী হবে তা ইরানের ওপর নির্ভর করছে।
ইরান-আমেরিকার যুদ্ধ শুরু হয় ২৮ ফেব্রুয়ারি, ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর। এ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেইনি।