এলপিজির দাম বাড়ালো সরকার

ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের বা এলপিজি’র নতুন দাম ঠিক করেছে সরকার। এপ্রিল মাসে ১২কেজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে এক হাজার ৭২৮ টাকা ঠিক করা হয়েছে।

বৃহস্পতিবার নতুন দাম জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর।

নতুন হিসাবে প্রতি কেজি এলপিজির দাম ঠিক হয়েছে ১৪৪ টাকা ৪ পয়সা। এই হিসাবেই বিভিন্ন পরিমাণের এলপিজি সিলিন্ডার বিক্রি হবে।

ভোক্তা পর্যায়ে অটোগ্যাসেরও দাম সমন্বয় করা হয়েছে। ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের দাম ভ্যাটসহ প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা ঠিক করা হয়েছে।

এর আগে গত দোসরা মার্চ সমন্বয় করা হয় অটোগ্যাসের দাম। ওই সময় ভোক্তা পর্যায়ে ৩ পয়সা কমিয়ে অটো