ইরানে সঙ্গে যুদ্ধের লক্ষ্য পূরণ হয়ে গেছে বলে দাবি করেলেন ইউএস প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই দাবি করেন তিনি।
অবশ্য গত কয়েক সপ্তাহে চলমান যুদ্ধ নিয়ে এই দাবি একাধিকবার করেছেন তিনি।
বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৯টার দিকে নাসার চন্দ্র অভিযানের সাথে যুক্ত আর্টিমিসের ক্রুদের শুভেচ্ছা জানিয়ে ভাষণ শুরু করেন ট্রাম্প। এরপরই তিনি ইরান ও ভেনেজুয়েলা নিয়ে বক্তব্য দেন।
ট্রাম্প বলেন, “ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, তাদের বিমান বাহিনী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তাদের অনেক নেতা যারা সন্ত্রাসী ছিল, তারা মারা গেছে”।
মার্কিন গণমাধ্যমগুলো বলছে, ট্রাম্পের ভাষণে নতুন কিছুই নেই। ২৮ ফেব্রুয়ারির পর থেকে বলে আসা বাক্যগুলোরই পুনরাবৃত্তি করেছেন তিনি।
ট্রাম্প ভাষণে বলেন, যদিও মার্কিন লক্ষ্য ‘রেজিম চেঞ্জ’ বা শাসন পরিবর্তন ছিল না, কিন্তু শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানে কার্যত নতুন ও তুলনামূলক কম উগ্র একটি গোষ্ঠী সামনে এসেছে।
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ক্ষমতা ব্যাপকভাবে কমে গেছে এবং তাদের অস্ত্র কারখানা ও রকেট লঞ্চার ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, “আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানের ওপর অত্যন্ত কঠোর আঘাত হানতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।”
২০২০ সালে ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলেমানিকে হত্যার প্রসঙ্গও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, “সোলেমানি যদি বেঁচে থাকতো আজ সম্ভবত আমাদের আলাপ অন্যরকম হতো। তবে আমরা কিন্তু তখনও জিততাম, আর জিততামও বিশালভাবে।” trump-iran-speech-live-us-president-addresses-nation
ভাষণে ট্রাম্প বলেন, “আমি এমন কাজ করেছি যা অন্য কোনো প্রেসিডেন্ট করতে সাহস করেনি। তারা ভুল করেছে, আর আমি সেগুলো ঠিক করছি।”