ইরান যুদ্ধবিরতি চায় বলে দাবি ট্রাম্পের, তেহরানের প্রত্যাখ্যান

ইরান যুদ্ধবিরতিতে আগ্রহী বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।  বুধবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমন দাবি করেছেন তিনি। তবে ইরানের পক্ষ থেকে এই দাবি প্রত্যাখ্যান করা হয়েছে।  

ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প দাবি করেছেন, ইরানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ করেছে। তবে যুক্তরাষ্ট্র কোনো সাড়া দেয়নি। 

ট্রাম্প বলেছেন, “যখন পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে এবং অবাধে যাতায়াত করা যাবে তখন আমরা বিষয়টি বিবেচনা করবো। ততক্ষণ পর্যন্ত আমরা ইরানে হামলা চালিয়ে ধ্বংস করে ফেলবো।”

ট্রাম্পের এই পোস্টের পর ইরানের পক্ষ থেকে এই দাবি প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।