দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২০ জনের বেশি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরির ধাক্কায় পদ্মা নদীতে পড়ে যায় একটি যাত্রীবাহী বাস। এই ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে আলাপকে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (রাজবাড়ী) দেওয়ান সোহেল রানা।

উদ্ধার কার্যক্রম এখনো চলমান রয়েছে জানিয়ে সোহেল রানা বলেন, দুর্ঘটনাকবলিত বাসটিকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আরো কমপক্ষে তিন জন নিখোঁজ আছেন বলে দাবি করছে স্বজনেরা।

এর আগে বুধবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরির ধাক্কায় পদ্মা নদীতে পড়ে যায় ঢাকাগামী যাত্রীবাহী বাসটি। সে সময় বাসটিতে প্রায় অর্ধশত যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।