মন্ত্রিসভায় নতুন যুক্ত হলেন আহমেদ আজম খান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকের বিরতিতে সরকারে মন্ত্রিসভায় যুক্ত হলেন নতুন আরও একজন মন্ত্রী। টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আজম খানকে মন্ত্রীর শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

তার আগে নতুন সংসদের নব নির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ও ডেপুটি স্পিকার কায়সার কামালকে শপথ পড়ান রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার  নির্বাচন অনুষ্ঠিত হয়। হাফিজ উদ্দিন আহমদ এতদিন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এবং কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অধিবেশনে সভাপতিত্ব করেন সরকার দলীয় জ্যেষ্ঠ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।