ত্রয়োদশ সংসদে নব নির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ গ্রহণের আগে বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদে স্পিকার হিসেবে নির্বাচিত হন সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। একইসঙ্গে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল।
নির্বাচিত হওয়ার পরে স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে দুপুর ১২টার পরে এই শপথ পড়ানো হয়।
এর আগে বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।
গত ২৩এ ফেব্রুয়ারি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি।