জুলাই সনদের সম্মত অংশের সবই বাস্তবায়ন করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

নোট অব ডিসেন্ট দেওয়া দুইটি বিষয় ছাড়া পুরো জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে বিএনপি। বুধবার দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি, তার সব কিছুই ধারণ করবো।”  

জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, “শহীদদের আকাঙ্ক্ষা পূরণ ও জনসাধারণের প্রত্যাশা নিয়ে আমরা কথা বলবো।” 

সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ অধিবেশন চলাকালীন সংসদে আইনমন্ত্রী উপস্থাপন করবেন। কার্যউপদেষ্টা কমিটিসহ বেশ কয়েকটি সংসদীয় কমিটিও গঠন করা হবে। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, কার্যউপদেষ্টা কমিটির বৈঠক পরদিন অনুষ্ঠিত হবে এবং ১৫ মার্চ অধিবেশন আরও একদিন চলার পর বিরতি হতে পারে।

সূত্র: বাসস