পাঁচ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর এক উপদেষ্টার নাম সংশোধন করে প্রজ্ঞাপন জারি

সরকারের পাঁচজন মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার নাম সংশোধন করা হয়েছে। রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে নাম সংশোধনের তথ্য জানানো হয়। 

১৭ই ফেব্রুয়ারি শপথ নেন মন্ত্রিসভার সদস্যরা।  নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে নিয়োগের প্রজ্ঞাপনে থাকা নাম সংশোধন করা হয়েছে।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ‘আমীর খসরু মাহমুদ চৌধুরী’র নাম সংশোধন করে হয়েছে ‘আমির খসরু মাহমুদ চৌধুরী’।

কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ‘মোহাম্মদ আমিন উর রশীদ’ এর সংশোধিত নাম ‘মোহাম্মদ আমিন উর রশিদ’।

সংশোধনের পর পানিসম্পদ মন্ত্রী ‘মো: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি’র নাম এখন ‘মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি’।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ‘আব্দুল আউয়াল মিন্টু’র নাম সংশোধনের পর বর্তমানে ‘আবদুল আউয়াল মিন্টু’।

ধর্ম  মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী ‘কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ’ এর নাম ‘কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)’ করা হয়েছে।

সংশোধন করা হয়েছে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিযুক্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম’ এর নামও। উপদেষ্টার সংশোধিত নাম ‘ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম’।