স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।  স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য তাকে মরণোত্তর পুরস্কার দিচ্ছে বাংলাদেশ সরকার। তিনি ছাড়াও ২০২৬ সালে আরও ১৪ ব্যক্তি ৫ প্রতিষ্ঠান সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননা পাচ্ছেন। 

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

এ বছর মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর) ও ফৌজদারহাট ক্যাডেট কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ড. জহুরুল করিম, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল , সাহিত্যে ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর),  সংস্কৃতিতে এ, কে, এম, হানিফ (হানিফ সংকেত), বশির আহমেদ, ক্রীড়ায় জোবেরা রহমান (লিনু), পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ),  সমাজসেবা/ জনসেবায় ডা. জাফরুল্লাহ্ চৌধুরী (মরণোত্তর), এস ও এস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, মো. সাইদুল হক, গণস্বাস্থ্য কেন্দ্র, মাহেরীন চৌধুরী (মরণোত্তর) জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান, গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, পিএইচডি, অধ্যাপক ড. এম এ রহিম, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন