তেল পরিবহনের অন্যতম গুরত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর প্রধানের সিনিয়র অ্যাডভাইজার ইব্রাহিম জাবারি জানিয়েছেন, হরমুজ প্রণালি বন্ধ আছে এবং কোনো জাহাজ এই পথে গেলে হামলা চালানো হবে।
তিনি বলেন, হরমুজ প্রণালি বন্ধ আছে। যদি কেউ এই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করে তবে বিপ্লবী বাহিনীর নায়কেরা এবং নৌবাহিনীর সদস্যরা সেগুলোতে আগুন ধরিয়ে দেবে।
সরু সামুদ্রিক এ পথটি ওমান উপসাগর এবং আরব সাগরকে যুক্ত করেছে। হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানি পরিবাহিত হয়।