সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবনির্বাচিত এমপিরা। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
সংসদ সদস্য হিসাবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবেও শপথ নেন তারা।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।
এনসিপির আগে জামায়াতে ইসলামীর নির্বাচিত এমপি ও স্বতন্ত্রভাবে জয়ী সংসদ সদস্যরা শপথ নেন। জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবেও শপথ নেন, তবে স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা সেই শপথ নেননি।
এর আগে সংসদ সদস্য হিসাবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা।