বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ঢাকাস্থ চীনের দূতাবাস থেকেও অভিনন্দন জানানো হয়।
শুক্রবার সকালে এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া বার্তায় শেহবাজ শরিফ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়ে বড় ধরনের বিজয় অর্জনের জন্য তারেক রহমানকে শুভেচ্ছা।”
একই সঙ্গে সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান তিনি। নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তান প্রধানমন্ত্রী।
অন্যদিকে ফেইসবুক পোস্টে বাংলাদেশের জনগণকে শান্তিপূর্ণ ও সফল নির্বাচন আয়োজনের জন্য অভিনন্দন জানিয়েছে চীনা দূতাবাস।
নির্বাচনে এগিয়ে থাকার জন্য বিএনপিকে শুভেচ্ছা জানিয়ে তারা নতুন সরকারের সঙ্গে একযোগে কাজ করে বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায় রচনার প্রত্যাশা ব্যক্ত করে।
পোস্টে বলা হয় “বাংলাদেশের নতুন সরকারের সাথে একত্রে কাজ করতে এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচনার প্রত্যাশা করি আমরা।