কিশোরগঞ্জ-৪ আসনে বিজয়ী ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মো. ফজলুর রহমান । ৫৩ হাজার ৫০৪ ভোট পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আলোচিত এই প্রার্থী।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. রোকন রেজা শেখ। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২০ হাজার ৭০৮ ভোট।

বিভিন্ন বক্তব্যের জন্য আলোচিত হয়েছিলেন ফজলুর রহমান। নিজ দল বিএনপি থেকে সাময়িক পদ স্থগিত করা হয়েছিলো তার।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় শুরু হয় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এখন চলছে গণনা।