মানিক মিয়া এভিনিউয়ে খালেদা জিয়ার মরদেহ

জানাজার জন্য মানিক মিয়া এভিনিউয়ে পৌছেছে খালেদা জিয়ার মরদেহ। বেলা ১২টার কিছু আগে তার মরদেহ বহনকারী গাড়িটি মানিক মিয়া এভিনিউয়ে পৌছে।

সকাল এগারোটার কিছু আগে তার মরদেহবাহী গাড়িটি গুলশান থেকে রওনা দেয়।

এর আগে পতাকা মোড়ানো গাড়িতে গুলশানের বাসা ফিরোজায় পৌঁছায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ।

সকাল ৯টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে রওনা হয় গাড়িটি।

ফিরোজায় খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানান স্বজন ও দলীয় নেতা কর্মীরা। দুপুরে মানিক মিয়া এভিনিউতে জানাজার পর তাকে দাফন করা হবে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বুধবার ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। এ সময় জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত।