খালেদা জিয়ার মৃত্যু

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামায়াতের আমীর

‘স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে,’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে এ কথা বলেন জামায়াতের আমীর, ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার দেওয়া শোক বিবৃতিতে তিনি বলেছেন, “বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”

“বলিষ্ঠ নেতৃত্ব ও দৃঢ় রাজনৈতিক অবস্থানের জন্য তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে একটি স্বতন্ত্র পরিচয় রেখে গেছেন। আধিপত্যবাদ বিরোধী আন্দোলন-সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।” 

বিবৃতিতে শফিকুর রহমান এই কঠিন সময়ে সাবেক প্রধানমন্ত্রীর পরিবার ও সহকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আল্লাহ তাআলা তাঁর ভুল-ত্রুটিসমূহ ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তাওফীক দান করুন আমীন।”

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ছয়টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালীন তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি বেশ কয়েকদিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।