বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার সময় এবং দাফন এর স্থান চূড়ান্ত হয়েছে।
বুধবার ৩১এ ডিসেম্বর বাদ জোহর বেলা ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে খালেদা জিয়ার জানাজা।
এর পর তার স্বামী ও প্রয়াত শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ মিটিং শেষে সংবাদ সম্মেলনে এ সব জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি বলেন, ‘‘জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।’’
তিনি আরও বলেন, “বাংলাদেশে যত দূতাবাস আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেখানে শোক বই খোলা হবে।”
মঙ্গলবার, ৩০এ ডিসেম্বর, বাংলাদেশ সময় সকাল ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮০ বছর।