আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরান শান্তিচুক্তি হতে পারে বলে দাবি করেছেনপাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার নিজের এক্স হ্যান্ডেলের এক পোস্টে এ কথা লিখেন তিনি।
দুই দেশই শান্তিচুক্তি কাঠামোতে একমত হয়েছে জানিয়েছেন সেই পোস্টে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শান্তিচুক্তি সই হওয়ার সম্ভাবনার কথা লিখেন শাহবাজ শরিফ।
“আগামী ২৪ ঘণ্টার মধ্যে চুক্তি চূড়ান্ত রূপ পাওয়ার সম্ভাবনা আছে, পাকিস্তান এর পরপরই শান্তি চুক্তিতে ইলেকট্রনিক স্বাক্ষর করার প্রস্তুতি নিচ্ছে, যার পর আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে,” পোস্টে লিখেন তিনি।
পোস্টে যুক্তরাষ্ট্র ও ইরানকে সহযোগিতার জন্য ধন্যবাদও জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি লিখেন, “আলোচনা চলাকালীন সহযোগিতার জন্য আমরা যুক্তরাষ্ট্র ও ইরানকে ধন্যবাদ জানাচ্ছি এবং অঞ্চলে আমাদের ভাইদের প্রতিও প্রশংসা জানাচ্ছি।”
“আমরা বিশ্বাস করি, এই ঐতিহাসিক শান্তিচুক্তি স্থায়ী শান্তির একটি শক্ত ভিত্তি তৈরি করবে,” লিখেন তিনি।